×

আইন-বিচার

আরপিও সংশোধন

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও নিজেদের দলীয় প্রতীকেই ভোট করতে হবে, এমন বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও)’ এর সংশোধিত সংস্করণ গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় এ অধ্যাদেশের গেজেট জারি করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে এই আরপিও-তে।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আরপিও খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে জোটের প্রতীক ব্যবহারের সংশোধিত ২০ অনুচ্ছেদ নিয়ে বিএনপি আপত্তি জানালেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

অবশেষে সিদ্ধান্ত হয়েছে—জোট গঠিত হলেও ভোট দিতে হবে নিজ দলের প্রতীকে। অর্থাৎ, কোনো জোটের মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না; তাকে নিজের দলীয় প্রতীকেই ভোটে অংশ নিতে হবে।

আরো পড়ুন : বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা

আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচনী আইনের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন হলো। এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিক নীতিমালা সংশোধন করেছে ইসি। এখন সংশোধিত আরপিও অনুযায়ী দ্রুত দল ও প্রার্থীর আচরণবিধি প্রকাশ করবে কমিশন।

আরপিও-এর অনুচ্ছেদ ২০ (প্রতীক বরাদ্দ) সংশোধন করে নতুন একটি বিধান যোগ করা হয়েছে, যাতে জোটবদ্ধ দলগুলোর একক প্রতীক ব্যবহারের সুযোগ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সংশোধিত আইনে বলা হয়েছে, যদি দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথ প্রার্থী দিতে সম্মত হয়, তবে নির্বাচন কমিশন আবেদন সাপেক্ষে সেই প্রার্থীর নিজ দলের প্রতীককেই জোটবদ্ধভাবে ব্যবহারের অনুমতি দিতে পারবে। তবে এ আবেদন তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসির কাছে জমা দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App