×

আইন-বিচার

বিএনপি তত্ত্বাবধায়ক নয়, নিরপেক্ষ সরকার চায়: আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম

বিএনপি তত্ত্বাবধায়ক নয়, নিরপেক্ষ সরকার চায়: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দলটিকে আশ্বস্ত করা হয়েছে যে বর্তমান সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার ধারণা, যখন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখতে পাবো, তখন এসব সংশয় দ্রুত কেটে যাবে। সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই কাজ করছে।

আরো পড়ুন : বিএনপি নাকি জামায়াত-নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?

জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি তদারক করছেন। সব দল অভিযোগ করছে যে প্রশাসনে দলীয় লোক আছে, এর মানেই হলো সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।

১৫ সেনা কর্মকর্তার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, গুম-খুনের মামলার আসামি সেনা সদস্যদের সাবজেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে, তার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা অত্যন্ত প্রশংসনীয়। আসামিদের কোথায় রাখা হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App