×

আইন-বিচার

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:৫০ এএম

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

মামলায় শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে।

সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে, গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একইসঙ্গে আবু সাঈদদে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।

আরো পড়ুন : ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে ছিল: উপদেষ্টা আসিফ

তদন্ত প্রতিবেদন আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে।

জানা যায়, ১৩ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করেন শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন— রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পুলিশের সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পুলিশ। এই ঘটনাটি দেশে-বিদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App