×

আইন-বিচার

ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: তাজুল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: তাজুল ইসলাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী মামলায় বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ  জানানো হয়েছে। দেশটি অনুরোধের জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে।

রবিবার (১৯ জানুয়ারি) গণমাধ্যম কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দেখা যাক, দেশটি জবাব দেয় কিনা। না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে।

শেখ হাসিনাসহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়ার সঙ্গে পুরো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবেন। 

সুপিরিয়র কমান্ড রেস্পন্সিবিলিটির সঙ্গে সংশ্লিষ্ট মামলার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুততম সময়ে দুই একটি মামলার প্রতিবেদন পেয়ে যাবো। আমাদের কাছে নানাভাবে তথ্য আসে। বহুমুখী সাক্ষ্যর সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সে কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেয়া হচ্ছে ও প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত চলমান আছে এবং দ্রুত এ তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App