×

আইন-বিচার

সাবেক এমপি অসীম উকিলসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ এএম

সাবেক এমপি অসীম উকিলসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

অসীম কুমার ও অপু উকিল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় সাবেক এমপি অসীম কুমার উকিল ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলকে আসামি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩ জনের নামে দ্রুতবিচার আইনে কেন্দুয়া থানায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মন্তাজ উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

থানা সূত্রে জানা গেছে, এ মামলায় গ্রেপ্তার মাজাহারুল ইসলাম, জহিরুল, তাহের মাহমুদ স্বপন এবং মোজাহিদকে নেত্রকোনা জেলহাজতে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন: সাবেক সংসদ সদস্য টগরসহ ২২ জনের নামে মামলা

মামলার এজাহারে জানা গেছে, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি উপজেলার গড়াডোবা ইউনিয়নে বাদীর বসতবাড়িতে ১নম্বর ও ২নম্বর আসামির হুকুমে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বসত ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা ত্রাসের সৃষ্টি করে নগদ টাকাসহ দোকান ঘরের বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বাদী মন্তাজ উদ্দিনের লিখিত এজাহারের পরিপ্রেক্ষিতে সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনের মামলা করা হয়েছে। এ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App