×

আইন-বিচার

বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে খালাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে খালাস

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে বিচারিক আদালতের দেয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করে খালাস প্রদান করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ চাঁদাবাজির মামলায় শুনানি নিয়ে এ রায় দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পূর্ব আগানগরের রফিকুল আলম নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে এ মামলা করেন।  

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকা নিয়ে যা বললেন কর্নেল অলি

মামলায় ২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় ২০০৫ সালে দুই পর্বে ৫ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ আনা হয়। এ মামলায় ২০০৭ সালের ৭ মার্চ আমানকে গ্রেপ্তার দেখানো হয়। বিচার শেষে ২০০৮ সালের ৮ মে সাত বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন আমান। তার আবেদনের শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App