×

আইন-বিচার

রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে

Icon

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে

রংধনু গ্রুপের পরিচালক মিজানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ছবি: সংগৃহীত

রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ১টি হত্যাসহ পৃথক ৪টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে গ্রেপ্তারকৃত মিজানকে রিমান্ড চেয়ে হাজির করা হলে শুনানী শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। এসময় তারা সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও করতেও বাধা দেয়।  

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যাসহ পৃথক ৪টি মামলায় রূপগঞ্জের মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর মধ্যে রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় ৫ দিনের এবং হত্যা চেষ্টা ও মারামারির দু’টি মামলায় ২ দিন করে এবং ১টি মামলায় ১ দিন মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা আশা করি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসবে। কারণ সে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পাশাপাশি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অনেক অভিযোগ রয়েছে।

আরো পড়ুন: ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

সন্ত্রাসীদের মহড়া প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, স্বাধীন দেশে আদালতে সন্ত্রাসীরা মহড়া দিবেন এটা ছাত্র-জনতা মেনে নিবে না। যারা মহড়া দিয়েছেন আশা করছি, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App