×

আইন-বিচার

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান কারাগারে

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক মেহেদী হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আবেদনের মঞ্জুর করেন। এরপর মেহেদী হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। আদালত শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করার সময় ঝিনাইদহ জেলা পুলিশ ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: ইমোশনাল কথা বলে লাভ নেই

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়, যাতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App