শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়। আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ দায়ের করেন।
আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট
আসামিরা হলেন- ১. বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২. রাশেদ খান মেনন, ৩. হাসানুল হক ইনু, ৪. আনোয়ার হোসেন মঞ্জু, ৫. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ৬. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ৭. সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ৮. সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ৯. সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, ১০. সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ১১. সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ১২. সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ১৩. সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ১৪. বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, ১৫. বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ১৬. সাবেক র্যাব মহাপরিচালক মো. হারুন অর রশিদ ১৭. ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ১৮. সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশীদ, ১৯. ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ২০. মিরপুর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির, ২১. বাংলাদেশ যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম নিখিল, ২২. বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, ২৩. বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ২৪. ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান, ২৫. মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ, ২৬. ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ইসমাইল মোল্লা, ২৭. ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বাপ্পি। ২৮. সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং ২৯. অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ আনুমানিক ৫০০ জন।
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মো. গোলাম কিবরিয়া, মো. জিল্লুর রহমান, মো. মনিরুজ্জামান এবং শহীদ শাহরিয়ার হাসান আলভীর পিতা অভিযোগকারী আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
