×

খুলনা

ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

Icon

মো. মেহেদী হাসান বুলবুল, বাগেরহাট

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:৫০ পিএম

 ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা মুগদা মেডিকেল কলেজের দ্বিতীয বর্ষের ছাত্র মোল্লা রাহাত বিন কামাল ক্যান্সার আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) সকাল ৭:৩০ মিনিটে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর। রাহাত বিন কামাল বাগেরহাট  সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের সুন্দরবন গ্রামের   মরহুম অ্যাডভোকেট আফসার উদ্দিনের নাতি এবং সৌদি প্রবাসী মোল্লা কামাল উদ্দিন এর একমাত্র সন্তান। তার মৃত্যুতে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মোল্লা রাহাত বিন কামালের অকাল মৃত্যু খবর শুনে বাগেরহাটে শোকের ছায়া নেমে আসে।  বাগেরহাট দুই আসনে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছুটে আসেন মোল্লা রাহাত বিন কামালের  বাড়িতে।  বাদ আছর বাগেরহাট সদর উপজেলার সুন্দর ঘোনা মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজের জানাজা শেষে বাগেরহাট সদর উপজেলার সুন্দর ঘোনা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার জানাজার নামাজে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্যশেখ মনজুরুল হক রাহাত বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। উল্লেখ্য মোল্লা রাহাত বিন কামালপ্রায় ১ বছর আগে ক্যান্সার ধরা পড়ে। এরপর অপারেশন করে একটি কিডনি ফেলে দেয়া হয়। কিন্তু পরে ক্যান্সার সেল স্প্রেড করে বোনস এ প্রাইমারিলি ছড়িয়ে পড়ে। কেমোথেরাপি যথারীতি নিচ্ছিল। বিগত কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা নেয়। এরপর কিছুটা সুস্থ হলেও কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে। তখন ওকে মুগদা মেডিকেল এ ভর্তি করা হয়।।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটি শেষ, কর্মব্যস্ত জীবনে ফিরছে নগরবাসী

ছুটি শেষ, কর্মব্যস্ত জীবনে ফিরছে নগরবাসী

আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল

আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল

 ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

শরণখোলা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

শরণখোলা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App