×

খুলনা

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি অনুষ্ঠিত

Icon

সিরাজুদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০৩ পিএম

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

খুলনার কয়রায় সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে খেলাপি ঋণ আদায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ১২টায় কয়রা শাখা প্রাঙ্গণে “খেলাপি থাকবো না, দেশের বোঝা হবো না” প্রতিপাদ্যে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক তুষার মণ্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস। এছাড়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার দাস, কর্মকর্তা মো. ওসমান গণিসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম কুদ্দুস বলেন, আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে একযোগে বিশেষ খেলাপি ঋণ আদায় কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে কয়রায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, খেলাপি গ্রাহকদের জন্য ব্যাংক পুনঃতফসিল, ১০ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনর্গঠন এবং সুদ মওকুফের মতো বিশেষ সুযোগ দিচ্ছে। এরপরও কেউ ঋণ পরিশোধে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App