×

খুলনা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামীর, আহত স্ত্রী

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামীর, আহত স্ত্রী

ছবি: নিজস্ব

যশোরের ঝিকরগাছায় সড়কের পাশের গাছের সাথে ধাক্কায় প্রাইভেটকার দুর্ঘটনায় স্বামী নিহত হয়েছে, ওতার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) ভোর দেড়টায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা হাজিরালী মহিলা কলেজ মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত মিশাল ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনায় শিকার হন তিনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে মিশালের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাবু নয়ন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ইরাকের জন্য হরমুজ খুলে দিলো ইরান

ইরাকের জন্য হরমুজ খুলে দিলো ইরান

ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App