×

খুলনা

‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

Icon

শুভ সরকার, নড়াইল

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

ছবি : ভোরের কাগজ

নড়াইলে তেল না দেওয়ায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আরো একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত পাম্প ম্যানেজার নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাক চালক সুজাত মোল্যা তেল নিতে আসেন। পাম্পে তেল না থাকার কারণে পাম্প ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এতে ট্রাক চালকের সঙ্গে ম্যানেজারের মধ্যে বাগবিতণ্ডা হয়।

আরো পড়ুন : বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

বাগবিতণ্ডার এক পর্যায়ে ট্রাক চালক সুজাত ম্যানেজারকে হত্যার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে নাহিদ সরদার ও কর্মচারী জিহাদ মোটরসাইকেল যোগে নিজ গ্রামের দিকে ফিরছিলেন। পাম্প থেকে প্রায় ১০০ গজ দুরে ট্রাক চালক সুজাত পিছন থেকে তাদের লক্ষ্য করে ট্রাক চাপা দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার মারা যান এবং জিহাদ মোল্যা মারাত্মক আহত হন।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আম্পায়ারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নিষিদ্ধ নেপালি ক্রিকেটার

আম্পায়ারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নিষিদ্ধ নেপালি ক্রিকেটার

মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, ১৯ হাজার হেক্টরে বোরো চাষ

মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, ১৯ হাজার হেক্টরে বোরো চাষ

রিয়ালের অনুশীলনে অনুপস্থিত এমবাপে, বায়ার্নের বিপক্ষে খেলা নিয়ে যা জানা গেল

রিয়ালের অনুশীলনে অনুপস্থিত এমবাপে, বায়ার্নের বিপক্ষে খেলা নিয়ে যা জানা গেল

পহেলা বৈশাখে বন্ধ যে দুটি মেট্রো স্টেশন

পহেলা বৈশাখে বন্ধ যে দুটি মেট্রো স্টেশন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App