×

খুলনা

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যশোরের মনিরামপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ ) রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ। আহতদের মধ্যে রয়েছেন— জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, প্রাইভেট কারটি যশোরের দিকে যাচ্ছিল। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা জনি ও তার বাবা মারা যান।

গাড়িতে থাকা অন্য চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাদের ঢাকায় পাঠানো হয়।

নিহত জনির আইটি প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেন জানান, জনি পরিবারসহ চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের বাড়িতে নেওয়া হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সিংগাইর পৌরসভা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা জয়

সিংগাইর পৌরসভা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা জয়

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App