×

খুলনা

খুলনায় ঝোপে মিলল ৪ বছরের শিশুর মরদেহ

Icon

বাবুল আকতার, খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

খুলনায় ঝোপে মিলল ৪ বছরের শিশুর মরদেহ

ছবি: কাগজ প্রতিবেদক

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর চার বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ ) দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গেট-সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি নগরের লবণচরা থানার মাথাভাঙ্গা গ্রামের রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহ জালালের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মা–বাবার সঙ্গে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় মামার বিয়ের দাওয়াতে যায় জান্নাতুল। সেখানে তার বাবার দূরসম্পর্কের এক আত্মীয় আইসক্রিম খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। মেয়ের ফিরে আসতে দেরি হলে মা ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয়, জান্নাতুল আইসক্রিম খাচ্ছে এবং আসতে দেরি হবে। কিছুক্ষণ পর থেকেই ওই ব্যক্তির ফোন বন্ধ পাওয়া যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে শিশুটিকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত আড়াইটার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট-সংলগ্ন একটি ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নড়াইলে সংঘর্ষ-গুলি, আহত ২৫

নড়াইলে সংঘর্ষ-গুলি, আহত ২৫

মসলিনের ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ জোরদার: পাট প্রতিমন্ত্রী

মসলিনের ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ জোরদার: পাট প্রতিমন্ত্রী

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App