×

খুলনা

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেলো বাবা-ছেলে-নাতনির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেলো বাবা-ছেলে-নাতনির

ছবিতে নিহত জাকারিয়া জনি (ডানে), তার বাবা মজিদ সরদার (চাদর পরা) ও চার বছরের মেয়ে শেহেরিশ। বাকি তিনজন গুরুতর আহত হয়েছেন। ছবি : সংগৃহীত

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা, ছেলে ও নাতনি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা আত্মীয়বাড়ি থেকে প্রাইভেট কারে যশোরের মণিরামপুরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারালে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। 

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

ইরান সংকটের মধ্যেই বেইজিং সফরে গেলেন ট্রাম্প

ইরান সংকটের মধ্যেই বেইজিং সফরে গেলেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App