×

খুলনা

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

Icon

শুভ সরকার, নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

ছবি: কাগজ প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় নড়াইলের মাইজপাড়া কলেজ মাঠে এ নগদ অর্থ বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য বলেন, সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নড়াইল-২ সংসদীয় আসনের ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০লক্ষ টাকা সমভাবে বন্টন করা হচ্ছে। এছাড়া ৭শ শাড়ী অসহায়, দুস্থদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবীর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ

পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

ফেরা হলো না বাড়ি, দুই লঞ্চের চাপায় নিহত ১, নিখোঁজ ২

ঈদযাত্রা ফেরা হলো না বাড়ি, দুই লঞ্চের চাপায় নিহত ১, নিখোঁজ ২

একদিনে ১ কোটি ৩৬ লাখ টাকা টোল আদায়

একদিনে ১ কোটি ৩৬ লাখ টাকা টোল আদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App