মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “মসজিদ কমিটি গঠন নিয়ে বাক-বিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
