×

খুলনা

প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনায় মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় থানার আফিল গেট এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে আফিল গেট এলাকার একটি গ্যারেজের সামনে একটি নীল রঙের মোটরসাইকেলে করে দুই যুবককে কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের দুজনের মাথাতেই হেলমেট ছিল। একপর্যায়ে সুযোগ বুঝে দুর্বৃত্তরা সোহেল শেখের খুব কাছে চলে আসে এবং তাকে লক্ষ্য করে সরাসরি মাথায় গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এসময় ঘটনাস্থলে মারা যান সোহেল। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, ‘অপরাধীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং মূল ঘটনা বের করতে তদন্ত চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App