×

খুলনা

মুজিবনগরে বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত

Icon

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

মুজিবনগরে বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

মেহেরপুরর মুজিবনগরে  গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সিডিপি বল্লভপুর অফিস প্রাঙ্গণে এই বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  সিডিপি ম্যানেজার বিপুল রেমা এর  সভাপতিত্বে

বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সাইফুল হুদা, এছাড়া উপস্থিত ছিলেন গাইনাকোলজিস্ট ডা: সিনথিয়া আফরিন সিমি এবং মেডিসিন বিশেষজ্ঞ জনাব এম এম জাহিদুল ইসলাম এবং এনজিও প্রতিনিধি  জন অম্রিত মন্ডল,  সিডিপির ম্যানেজার এডমিন ভিক্টর টিজ্ঞা এবং মেডিকেল অফিসার জনাব আসিফ হাসান ভুঁইয়া সহ গুড নেইবারস  মেহের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,গুড নেইবারস মেহেরপুর সিডিপি এর হেলথ অফিসার  আহসানুল হক।

ক্যাম্পেইনের মূল কার্যক্রম ছিল মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও স্বল্পমূল্যে গাইনি ও মেডিসিন রোগী দেখা কমিউনিটির জন্য ৩০% ছাড়ে স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি প্যাকেজ সরবরাহ। এছাড়া কমিউনিটির জন্য ৪০% ছাড়ে নির্দিষ্ট মেডিসিন সরবরাহ করা। গুড নেইবারস বাংলাদেশ জানায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে কমিউনিটির মধ্যে সুলভ সেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App