×

খুলনা

নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Icon

মোঃ রাসেল শেখ, কালিয়া (নড়াইল) থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ছবি: কাগজ প্রতিবেদক

নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় গাছের গোড়ায় সাদা একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে পৌরসভার ছোট কালিয়ায় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কালিয়া পৌরসভার ছোট কালিয়ার সালেহা বেগম নামে এক নারীর বাড়ির পাশে এক স্থানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সতর্কতা অবলম্বন করা হয়। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাদা ব্যাগের ভেতরে আসলে কী আছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।

কালিয়া থানা পুলিশের ওসি ইদ্রিস আলী বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ একদিনে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু

জনবল সংকটে অচল আইসিইউ, দুর্ভোগে রাজশাহী অঞ্চলের রোগীরা

জনবল সংকটে অচল আইসিইউ, দুর্ভোগে রাজশাহী অঞ্চলের রোগীরা

ঈশ্বরদীতে ছাত্রনেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

ঈশ্বরদীতে ছাত্রনেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App