×

খুলনা

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত সেনা সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত সেনা সদস্য

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় (যশোর-চৌগাছা) সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আরো আহত হয়েছে তিনজন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে চাঁন্দাআফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের হুমায়ুন কবির রিপন (৪৫)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। বর্তমানে তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

আহতরা হলেন-  যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, আজ বিকেলে হুমায়ুন ছুটি নিয়ে (পাসআউট) নিজের মোটরসাইকেলে করে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি চাঁন্দাআফরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, সেনাসদস্য হুমায়ুনের মৃত্যুর খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনাসদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিয়ে গেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App