×

খুলনা

নতুন শহীদ মিনারে এমপির শ্রদ্ধা

Icon

এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া)

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

নতুন শহীদ মিনারে এমপির শ্রদ্ধা

ছবি: কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর দোয়ায় অংশ নেন সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মাঠে নানা অনুষ্ঠান উদ্‌যাপনে জায়গা সংকুলান না হওয়ায় ২০০৭ সালে নির্মিত পুরনো শহীদ মিনার ভেঙে অনেকটা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদের আধুনিক মিলনায়তনের পাশে নির্মিত নতুন এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এখান থেকে নির্বাচিত নতুন এমপি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়। 

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ'র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তারা। 

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা এমপির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম মোল্লা, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জহুরুল করিমসহ দলীয় নেতারা। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত কমান্ডার ইউএনও অনিন্দ্য গুহ। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ শ্রদ্ধা নিবেদন করে। সঙ্গে ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোর্তুজাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। দৌলতপুর প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক দিনকাল ও অবজারভার প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন। সঙ্গে ছিলেন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আহাদ আলী নয়নসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা। 

এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম নিজ নিজ সংগঠনের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে দৌলতপুর মডেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা অনির্বাণ ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে তাঁদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় এ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App