মুজিবনগর উপজেলা আ. লীগের সাবেক সভাপতি জিয়াউদ্দিনের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস। ছবি : ভোরের কাগজ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জিয়াউদ্দিন বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকল শ্রেণির পেশার মানুষ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে পালন করেন। উপজেলা চেয়ারম্যান ছিলেন একবার।
আরো পড়ুন : আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন
