নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন
শুভ সরকার, নড়াইল থেকে
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
এতে তার ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, রবি শস্য সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পরিবারের অভিযোগ, হুমায়ুন কলস প্রতিকের সমর্থক। ধানের শীষের সমর্থকেরা তাদের হুমকি দিয়ে আসছিলেন। তারাই এই আগুন দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে যান। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। ধারনা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে।
