×

খুলনা

সাতক্ষীরা ৪টি আসনেই জামায়াত জয়ী

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

সাতক্ষীরা ৪টি আসনেই জামায়াত জয়ী

ইজ্জত উল্লাহ, মুহাদ্দিস আবদুল খালেক, মুহা. রবিউল বাসার ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪টি সংসদীয় আসনের বিএনপি'র ভরাডুবি হয়েছে নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। চারটি আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে ফলাফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং 'না' ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬টি। মোট ৭৫.৬৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং 'না' ভোট ৮৬ হাজার ৬১৯টি। মোট ৭৩.৭৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।


সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): এই আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের মুহা. রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন। এদিকে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং 'না' ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। মোট ৭০.৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।


সাতক্ষীরা-৪ (শ্যামনগর): এ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং 'না' ভোট ৬০ হাজার ৭৭৯টি। মোট ৬৭.৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

মসিউর ফিরোজ 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App