×

খুলনা

রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিজাইডিং অফিসার অপসারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিজাইডিং অফিসার অপসারণ

ছবি : সংগৃহীত

ভোটগ্রহণ শুরুর আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রটিতে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান।

আরো পড়ুন : সারাদেশে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র

এর আগে ওই কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল। উদ্ধার করা রেজাল্ট শিটের মধ্যে ১৬টিতে সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের পোলিং এজেন্ট এবং ৭টিতে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর ছিল। পরে জব্দ করা রেজাল্ট শিটগুলো ছিঁড়ে নষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।

জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সব ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App