×

খুলনা

ভারতের কব্জা থেকে ৫ কিলোমিটার এলাকা অবমুক্ত করলো বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

ভারতের কব্জা থেকে ৫ কিলোমিটার এলাকা অবমুক্ত করলো বিজিবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি। 

এতে বক্তব্য রাখেন ৫৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। আরো উপস্থিত ছিলেন- ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

আরো পড়ুন: চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি গায়েব, থানায় জিডি 

লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবতকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনরকম কাজকর্ম করতে পারতেন না, মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে দিলে বাঁধা দেয়া হতো। সম্প্রতি সময়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে সেখানে বিজিবির দখল দারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ দখল করতে পারবে।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসল করছে। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আরো বলে, আগে বিএসএফ নদীতে নামতে দিতো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App