শহীদ মিনারে জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদনে বাধা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
ছবি : সংগৃহীত
অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত একদল তরুণ তাদের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এনসিপির মহানগর ইউনিটের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করতে গেলে তাদের পেছনেই ব্যানার ও ফুলের তোড়া নিয়ে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী প্রবেশ করেন। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের কোনো পরিচিত নেতাকে দেখা যায়নি।
এনসিপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পার্টির ব্যানার দেখতে পেয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেওয়া হয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ত্যাগ করেন।
