×

জাতীয় পার্টি

সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা সঠিক অর্থে নির্বাচন নয়, বরং নির্বাচনের নামে প্রহসন। তার দাবি, এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটি আমরা ঠিক নির্বাচন হিসেবে মনে করি না। এটা নির্বাচনের নামে এক ধরনের প্রহসন বলেই আমার বিশ্বাস। শেখ হাসিনা সরকারের সময় যেমন নিজের দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, এবারও মোটামুটি সরকারি দল ও আধা-সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে।

তিনি বলেন, সাধারণত একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে একপক্ষ থাকে সরকারপক্ষ আর অন্যপক্ষ থাকে প্রতিপক্ষ। কিন্তু এবার প্রতিপক্ষকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এ কারণে নির্বাচনের ফল পূর্বনির্ধারিত হওয়ার আশঙ্কা আছে বলেও মন্তব্য করেন জিএম কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App