×

জামায়াত

জামায়াত সেক্রেটারি

‘প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

‘প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না’

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করে বলেছেন, শেরপুর ও বগুড়ার উপনির্বাচন প্রমাণ করেছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’

‘সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে’

‘সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে’

‘প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না’

জামায়াত সেক্রেটারি ‘প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না’

রাজধানীতে ভোজ্যতেলের তীব্র ‘সংকট’

রাজধানীতে ভোজ্যতেলের তীব্র ‘সংকট’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App