×

জামায়াত

জামায়াত নেতা তাহের

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের খলনায়ক খলিলুর, রাজসাক্ষী রিজওয়ানা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের খলনায়ক খলিলুর, রাজসাক্ষী রিজওয়ানা’

ছবি: সংগৃহীত

বিভিন্ন বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ স্বীকার করে ‘রাজসাক্ষী’ হয়েছেন ইউনুস সরকারে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আর সেই ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান যড়যন্ত্রেকারী আরেক উপদেষ্টা (বর্তমান পররাষ্ট্র মন্ত্রী) ড. খলিলুর রহমান। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ইঞ্জিনিয়ারিংয়ের' রাজস্বাক্ষী পাওয়া গেছে দাবি করে, বিএনপি সরকারের প্রতি সৈয়দা রিজওয়ানা হাসানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদেরও আহ্বান জানান তিনি।

তাহের দাবি করেন, অন্তবর্তী সরকারের আরেক উপদেষ্টা ড. খলিলুর রহমান ‘লন্ডন যড়যন্ত্রের’ প্রধান হোতা। ওই ‘যড়যন্ত্র’ কাজের পুরস্কার হিসেবেই তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। 

খলিলুরকে অপসারণ করার পাশাপাশি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কর্মের সঙ্গে জড়িত প্রত্যেককে জিজ্ঞাসাবাদের দাবি তোলেন তিনি।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িতদের ‘মীরজাফর’ আখ্যা দিয়ে জামায়াতের এই নেতা বললেন, সুষ্ঠু নির্বাচনের আকাঙ্খা ভন্ডুল করে দিয়েছে এই মীরজাফররা। পুরো সরকার নাকি সরকারের একটি অংশ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল, তা জাতির কাছে স্পষ্ট করতে হবে। কী ধরনের ষড়যন্ত্র তারা করেছেন, তা-ও জাতির সামনে উন্মোচন করা জরুরি।

ভোটের পরও দেশে শান্তি-শৃঙ্খলা ফেরেনি বলে মন্তব্য করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নানা জায়গায় নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। হামলা করে জনগণের জীবন নিরাপত্তাহীন করে তুলেছে।

তাহের বলেন, ৫৩টি আসনে অনিয়মের অভিযোগ দাখিল করেছে জামায়াত। সেই ভিত্তিতে আইনি লড়াই অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

১১ দলীয় জোটের বিক্ষোভ ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App