×

জামায়াত

জামায়াত আমিরের আসনে ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

জামায়াত আমিরের আসনে ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান তার পোস্টে জানান, ‘আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে- এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।’

এ সহিংসতায় একটি প্রতিপক্ষকে দায়ি করে ডা. শফিকুর রহমান বলেন, ‘পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।’

জামায়াত আমির তাঁর স্ট্যাটাসে আরো বলেন, ‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

বিদেশি কোম্পানির বিরুদ্ধে ‘বিতর্কিত নথি’ ব্যবহারের অভিযোগ, তদন্তে সিআইডি

বিদেশি কোম্পানির বিরুদ্ধে ‘বিতর্কিত নথি’ ব্যবহারের অভিযোগ, তদন্তে সিআইডি

চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান

সংসদে জামায়াত আমির চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App