×

জামায়াত

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমীর

ছবি: সংগৃহীত

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিত্ব দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (৮ফেব্রুয়ারি)  সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, ‘যদি ১১ দলীয় জোট নির্বাচিত হয়, তাহলে নাহিদ ইসলামকে সেই সরকারের  (জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক) একজন মন্ত্রী হিসেবে দেখবেন  আপনারা ইনশাল্লাহ।’

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যারা ১৫ বছর নির্যাতিত ছিলাম—এরমধ্যে একটি অংশ রাতারাতি জালিমে পরিণত হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, যে সকল অপকর্ম আওয়ামী লীগ করেছিল, ঠিক সেসব অপকর্ম তারা ৬ আগস্ট থেকে শুরু করে দিয়েছে। পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম দেয়ার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি।  

ডা. শফিকুর রহমান বলেন, ‘মাঝে মাঝে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ করবেন, তাহলে ঋণখেলাপীদের মনোনয়ন দিলেন কেন? এদেরকে আশ্রয় দিয়ে আপনারা দুর্নীতি বন্ধ করবেন—জনগণ এগুলো দেখে হাসে। তরুণ সমাজ বলে দিয়েছে তারা নতুন বন্দোবস্তের রাজনীতি চায়। তারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখিয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘৫২ বছরেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জুলাইয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। ফ্যাসিবাদী কায়দায় এ আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে।’

যুব সমাজকে উদ্দেশে করে তিনি বলেন, ‘যুব সমাজ বেকার ভাতা চায় না। তাদেরকে বেকার ভাতা দেয়া মানে হচ্ছে, অপমান করা। কেউ কেউ বলছেন এই কার্ড সেই কার্ড দেবেন, এই সকল কার্ড ভুয়া। এ সকল ভুয়া কার্ডধারীদের আগামী ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে ‘

ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, এই টাকা ফেরত আনার জন্য যা যা করা লাগবে—তা তা করবো। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেবো না।’

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা নির্বাচিত হলে বাংলাদেশের মানুষের জীবন ইজ্জত ও সম্পদ আমরা পাহারা দেবো। প্রতিবছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সম্পদ বিবরণীসহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য হবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা। কোনো দুর্বৃত্ত ভোট দখল করার চেষ্টা করলে প্রতিহত করতে হবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

শরণখোলা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

শরণখোলা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

দেশের আকাশে দেখা যাবে ‘ব্লু মুন’

দেশের আকাশে দেখা যাবে ‘ব্লু মুন’

বিশ্বকাপের আগে কয়টি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা?

বিশ্বকাপের আগে কয়টি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App