×

জামায়াত

বেগমগঞ্জে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

বেগমগঞ্জে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৭

ছবি: সংগৃহীত

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা বোরহান উদ্দিনের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান।

১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে যান তার কর্মী সমর্থকরা। এ সময় বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।

হামলায় এনসিপির কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮), নজরুল ইসলাম সাগর ও মো. হাবিব উল্লাহ আহত হন। এরমধ্যে জাহিদকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর নিউরোসাইন্স মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

তবে ‘হামলার অভিযোগ অসত্য’ দাবি করে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, দাঁড়িপাল্লার লোকজন গণসংযোগের নামে উস্কানিমূলক কথাবার্তা বলায় স্থানীয়রা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে দৌঁড়ানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে-পড়ে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছে শুনেছি।

বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান বলেন, দাঁড়িপাল্লা ও ধানের শীষের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

অটোরিকশাচালক হত্যা ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App