×

আন্তর্জাতিক

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:১৬ পিএম

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

থালাপতি বিজয়। ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তা শেষে তামিলনাড়ুতে সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। এর ফলে রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার (৮ মে) এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস, ভিসিকে এবং দুই বামপন্থী দল সিপিআইএম ও সিপিআই বিজয়ের দল ‘টিভিকে’-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে কংগ্রেস ৫টি, ভিসিকে ৪টি এবং বামপন্থী দল দুটি ৪টি আসনে জয় পেয়েছে। এই দলগুলোর হাতে থাকা মোট ১৩টি আসনের সমর্থন পাওয়ায় বিজয়ের সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র।

আজ স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে দেখা করবেন। সেখানে তিনি সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন বলে আশা করা হচ্ছে।

গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল এককভাবে ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন তাঁকে ছেড়ে দিতে হবে, ফলে তাঁর দলের আসন সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। এখন নতুন সহযোগী দলগুলোর ১৩টি আসন যুক্ত হওয়ায় বিজয় জোটের মোট আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১২০-এ, যা প্রয়োজনীয় গরিষ্ঠতার চেয়ে বেশি।

উল্লেখ্য, যেসব দল এখন বিজয়কে সমর্থন দিচ্ছে, তারা নির্বাচনের আগে ক্ষমতাসীন ডিএমকের জোটসঙ্গী ছিল। এখন তারা থালাপতি বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন ঘটল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের পারমিট সংগ্রহে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান

হজের পারমিট সংগ্রহে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান

বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

আইজিপি বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App