×

আন্তর্জাতিক

সু চি বেঁচে আছেন কি না তার প্রমাণ চাইলেন ছেলে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৫৮ পিএম

সু চি বেঁচে আছেন কি না তার প্রমাণ চাইলেন ছেলে

ছবি- সংগৃহীত

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বেঁচে আছেন কি না, সেই বিষয়ে নিরপেক্ষ ও যাচাইযোগ্য প্রমাণের দাবি জানিয়েছেন তার ছেলে কিম এরিস। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কাছে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। সম্প্রতি জান্তা সরকার সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করার দাবি করলেও পরিবারের কাছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোটের সঙ্গে এক বৈঠকে কিম এরিস তার মায়ের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি তোলেন। চিঠিতে তিনি বলেন,‘আমি ফ্রান্সকে এই আহ্বানে শামিল হওয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা মায়ের বেঁচে থাকার একটি প্রমাণ পাই। একই সঙ্গে তার যথাযথ চিকিৎসা সেবা, আইনজীবী এবং পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ নিশ্চিত করা হয়।’

সু চির আইনজীবী ফ্রাঁসোয়া জিমেরে জানান, কয়েক বছর ধরে এই নোবেল বিজয়ীর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। গত বৃহস্পতিবার জান্তা সরকার একটি তারিখবিহীন ছবি প্রকাশ করলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। জিমেরে বলেন,‘আমরা জানি না ছবিটি আসল কি না, নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। এমনকি তাকে আসলে কোথায় রাখা হয়েছে, তাও আমরা জানি না।’

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ৮০ বছর বয়সী সু চিকে বন্দি করে মিয়ানমারের জান্তা সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই দাবি করে আসছে যে, সু চিকে রাজনীতি থেকে দূরে রাখতেই সাজানো মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জান্তা প্রধান মিন অং হ্লেইং সম্প্রতি তাকে কারাগার থেকে স্থানান্তরের নির্দেশ দিলেও এর সত্যতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

অং সান সু চির আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করে চরম গোপনীয়তার আড়ালে তাকে সম্ভবত ঝুঁকির মুখে রাখা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App