×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে আসছেন অমিত শাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:০২ পিএম

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে আসছেন অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি- আনন্দবাজার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়ায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকেই বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হবেন, যিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বিজেপি। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (৫ মে) দলীয় সূত্রে জানানো হয়েছে, শাহর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

এবারের নির্বাচনে ২০৭টি আসনে এগিয়ে থাকা বিজেপি সরকার গঠনের জন্য এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায়। কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, পরিষদীয় দলনেতা নির্বাচনের এই প্রক্রিয়ায় সরাসরি নেতৃত্ব দেবেন অমিত শাহ। এই বৈঠকেই নির্ধারিত হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। সাধারণত রাজ্যগুলোর এমন সাংগঠনিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় প্রতিনিধি পাঠানো হলেও, শাহর মতো শীর্ষ নেতার সশরীরে উপস্থিতি এই জয়কে দিল্লির বিশেষ গুরুত্ব দেওয়ারই বহিঃপ্রকাশ।

দীর্ঘদিন বিরোধী আসনে থাকার পর এবারই প্রথম পশ্চিমবঙ্গে শাসকদলের দায়িত্ব নিতে যাচ্ছে বিজেপি। তাই পরিষদীয় দলনেতা নির্বাচন প্রক্রিয়াটি দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও তেমনি তাৎপর্যপূর্ণ। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ৯ মে নতুন সরকারের সম্ভাব্য শপথগ্রহণের তারিখ হিসেবে আলোচনা চলছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।

অমিত শাহর এই সফরের পর বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পরই রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠনের রূপরেখা স্পষ্ট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার  ১৭৫

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৫

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App