×

আন্তর্জাতিক

মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:১১ পিএম

মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ

ছবি- সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে আটকে থাকা ডেনমার্কের জাহাজ ‘অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স’ অবশেষে গতকাল সোমবার নৌবাহিনীর নিরাপত্তায় পারস্য উপসাগর ত্যাগ করেছে। ক্রু সদস্যদের নিরাপত্তা এবং সম্ভাব্য হামলা এড়াতে দীর্ঘ ৬৬ দিন অপেক্ষার পর মার্কিন নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে এই যাত্রা সম্পন্ন করে জাহাজটি।

দীর্ঘ ৬৭ দিন আটকে থাকার পর মার্কিন নৌবাহিনীর বিশেষ প্রহরায় সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে ডেনমার্কের বিখ্যাত জাহাজ কোম্পানি মেয়ারস্কের বাণিজ্যিক জাহাজ ‘অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স’। গতকাল সোমবার কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই জাহাজটি পারস্য উপসাগর ত্যাগ করে নিরাপদ অবস্থানে পৌঁছেছে। মঙ্গলবার এক বিবৃতিতে মেয়ারস্ক কর্তৃপক্ষ জানায়, জাহাজের সব ক্রু সদস্য সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। কাকতালীয়ভাবে ওই দিনই প্রণালিটি পার হওয়ার জন্য কাছাকাছি অবস্থানে ছিল অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স। পথ রুদ্ধ হওয়ায় ৬৬ দিন ধরে পারস্য উপসাগরেই অবস্থান নিতে বাধ্য হয় জাহাজটি। অবশেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে দীর্ঘ আলোচনা ও পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের পর গতকাল জাহাজটিকে পার করার অনুমতি দেওয়া হয়।

বিবৃতিতে মেয়ারস্ক কর্তৃপক্ষ মার্কিন নৌবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলে,'যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় এবং পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের পরই আমাদের কর্মকর্তারা এই যাত্রার অনুমোদন দিয়েছেন। নৌবাহিনীর পাহারায় কোনো সমস্যা ছাড়াই আমরা লক্ষ্যস্থলে পৌঁছাতে পেরেছি।'

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই বাণিজ্যিক জাহাজটির সফল প্রস্থান আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে স্বস্তি আনলেও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App