×

আন্তর্জাতিক

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় এবং চলমান যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বেইজিং সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (৫ মে) বেইজিং সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথবাহিনীর সঙ্গে চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে বসবেন। তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

এর আগে গত সপ্তাহে আব্বাস আরাঘচি মার্কিন প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফর করেছেন। মূলত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের নিহতের পর মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। সেই সময় মিনাব শহরের একটি বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহতের ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে ঘোষণা করেছে ইরান।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপকে কেন্দ্র করে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলা এই রক্তক্ষয়ী সংঘাতের কবলে পড়ে ৩ হাজার ৩৮০ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে চীনের মতো শক্তিশালী দেশের সমর্থন আদায় তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App