×

আন্তর্জাতিক

চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:৩০ এএম

চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

ছবি: ভিডিও থেকে নেওয়া।

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬১ জন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস প্ল্যান্টে ওই বিস্ফোরণ ঘটে। এরপর দুর্ঘটনাস্থলের তিন কিলোমিটার ব্যাসার্ধ মধ্যে সবাইকে সরিয়ে নেয়া হয়।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে প্রায় ৫০০ জন কর্মী মোতায়েন করা হয় এবং ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবট ব্যবহার করা হয়।

বিস্ফোরণের কারণ তদন্ত করছে পুলিশ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আতশবাজি কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজের সময় বড় ঝুঁকি তৈরি করছিল।

বিস্ফোরণের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, কারখানার কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালাগুলোও ভেঙে যায় বলে সিসিটিভির এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারে জানান।

প্রতিবেদন অনুযায়ী, আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে, এবং উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে অনেকেই হাড় ভাঙার মতো গুরুতর চোট পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App