×

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি

মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১৮ এএম

মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে। 

ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আগের তুলনায় আমাদের কাছে এখন উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সবকিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করবো।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে। সেইসঙ্গে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

এদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি এ হুঁশিয়ারি দেন।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএকে জাভানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ‘ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত করতে চাইছেন। এটা তার নতুন সমস্যা। ৪০ দিনের যুদ্ধ ও পরবর্তী সময়ে তিনি সবখানে টোকা দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’

জাভানি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর ‘চাপ সৃষ্টি’ করে এই জলপথটি সচল করার চেষ্টা করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, ‘এর অর্থ হলো যুক্তরাষ্ট্র এখন আর কোনো পরাশক্তি নয়। বরং তারা এখন আরেকটি পরাশক্তির মুখোমুখি হয়েছে।’ 

তিনি আরও বলেন, হিসাব করলে দেখা যাবে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হয়েছে।

জাভানি বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের সামর্থ্য যাচাই করবে, সর্বশক্তি প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে।’

সূত্র: আল–জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App