×

আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ অতিক্রম করলো এলএনজি ট্যাংকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ অতিক্রম করলো এলএনজি ট্যাংকার

ছবি- সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্ব বাণিজ্যের ২০ শতাংশ জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি তেহরান কার্যত বন্ধ রাখলেও লাইবেরিয়ার পতাকাবাহী ‘মুবারাজ’ নামের জাহাজটি আজ পারস্য উপসাগর থেকে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

সংবাদ সংস্থাটির মতে, এলএনজি বহনকারী জাহাজটি বর্তমানে ভারতের দক্ষিণ প্রান্ত দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। গত মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির ‘দাস আইল্যান্ড’ স্থাপনা থেকে পণ্য বোঝাই করেছিল জাহাজটি। মেরিন ট্রাফিক ট্র্যাকিং পরিষেবার তথ্য অনুযায়ী, প্রায় ২৮ দিন আগে ট্যাংকারটিকে সর্বশেষ পারস্য উপসাগরে অবস্থান করতে দেখা গিয়েছিল। এরপর থেকে হরমুজ প্রণালিতে এটিই বড় কোনো এলএনজি ট্যাংকারের প্রথম চলাচল।

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে এই গুরুত্বপূর্ণ নৌপথটি অবরুদ্ধ হয়ে পড়ায় সবচেয়ে বেশি জ্বালানি সংকটে পড়েছিল দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলো। ইরান শুরুতে এই চ্যানেল দিয়ে সব ধরনের চলাচল বন্ধের হুঁশিয়ারি দিলেও বর্তমানে সীমিত পরিসরে কিছু ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই এলএনজি ট্যাংকারটি বেরিয়ে আসাকে বিশ্ব জ্বালানি বাজারের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তবে পুরো পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালি দিয়ে নিয়মিত সরবরাহ সচল না হওয়া পর্যন্ত জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমার সম্ভাবনা কম বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় তেলের ট্যাংকারগুলোর জন্য নিরাপদ করিডোর তৈরির বিষয়েও পরোক্ষ আলোচনা চলছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানের সাবেক এমডি সাফিকুরের জামিন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলা বিমানের সাবেক এমডি সাফিকুরের জামিন

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App