×

আন্তর্জাতিক

বিশ্বে ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ছুঁতে পারে ৪ হাজারের ঘর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

বিশ্বে ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ছুঁতে পারে ৪ হাজারের ঘর

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ধনীদের সংখ্যা দ্রুত বাড়ছে, আর এই ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিস্তার এবং দ্রুত সম্পদ সৃষ্টির সুযোগ বাড়ায় এই প্রবণতা আরও ত্বরান্বিত হচ্ছে।

রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নিট ফ্রাঙ্কের  সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ৩ হাজার ১১০ জন। আগামী পাঁচ বছরে এ সংখ্যা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৯১৫-এ পৌঁছাতে পারে।

শুধু বিলিয়নিয়ার নয়, দ্রুত বাড়ছে মাল্টিমিলিয়নিয়ারদের সংখ্যাও। অন্তত ৩ কোটি ডলারের মালিক ব্যক্তির সংখ্যা ২০২১ সালের ১ লাখ ৬২ হাজার ১৯১ জন থেকে বেড়ে বর্তমানে ৭ লাখ ১৩ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে। যা ৩০০ শতাংশের বেশি বৃদ্ধি।

প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের প্রধান লিয়াম বেইলি বলেন, প্রযুক্তি খাত বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পদ সৃষ্টির গতি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তার মতে, বর্তমান সময়ে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি, যা দ্রুত ধনী হওয়ার পথকে সহজ করছে।

গবেষণায় আরো উঠে এসেছে, তেলসমৃদ্ধ সৌদি আরবে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়তে পারে। ২০২৬ সালে যেখানে এ সংখ্যা ২৩ জন, তা ২০৩১ সালে বেড়ে ৬৫ জনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পোল্যান্ড ও সুইডেনেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যেতে পারে।

তবে ধনীদের এই উত্থানের সঙ্গে সঙ্গে বাড়ছে বৈষম্যও। ওয়ার্ল্ড ইনইকোয়ালিটি ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অল্পসংখ্যক মানুষই বৈশ্বিক সম্পদের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। ফলে অতিধনীদের ওপর কর বাড়ানোর দাবি জোরালো হচ্ছে।

একই তথ্য দিয়েছে অক্সফামও। সংস্থাটির মতে, গত বছর নতুন করে রেকর্ডসংখ্যক বিলিয়নিয়ার তৈরি হয়েছে এবং বর্তমানে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৮.৩ ট্রিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এখনো শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার পরেই অবস্থান করছেন ল্যারি পেজ এবং জেফ বেজোস।

বিশ্লেষকদের মতে, সম্পদের এই দ্রুত বৃদ্ধি শুধু অর্থনৈতিক শক্তিই নয়, বরং অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তারেও ভূমিকা রাখছে। যা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

হামে ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হামে ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল

দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App