×

আন্তর্জাতিক

সৌদি আরবে ইউক্রেনীয় ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি বসাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

সৌদি আরবে ইউক্রেনীয় ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি বসাচ্ছে যুক্তরাষ্ট্র

ভিন্ন ঘটনার ছবি

ইরানের তৈরি ড্রোনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইউক্রেনীয় প্রতিরক্ষা প্রযুক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে উন্নত এই ড্রোন বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করা হয়। মূলত কম খরচে ইরানি ‘শাহেদ’ ড্রোন শনাক্ত ও ভূপাতিত করতেই পেন্টাগন এই পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যবস্থার মূল ভিত্তি হলো ‘স্কাই ম্যাপ’ নামক একটি কমান্ড ও কন্ট্রোল প্ল্যাটফর্ম। এটি মূলত ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার ড্রোন হামলা শনাক্ত ও প্রতিহত করতে ব্যবহার করে। এই প্রযুক্তিটি আগত শত্রু ড্রোনের গতিপথ নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। এরপর স্বয়ংক্রিয়ভাবে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করে সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে রিয়াদ ও ওয়াশিংটন। বিশেষ করে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বদলে সাশ্রয়ী প্রযুক্তিতে ইরানি হামলা রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সুরক্ষিত করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, প্রিন্স সুলতান ঘাঁটিতে এই প্রযুক্তি মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের সুরক্ষায় নতুন কৌশল গ্রহণ করল। এটি একদিকে যেমন প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে, অন্যদিকে ড্রোন মোকাবিলায় খরচও কমিয়ে আনবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App