×

আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

ছবি- সংগৃহীত

ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ায় দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই জরুরি সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ‘সুসংবাদ’ আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাগরিকরা যেন দ্রুত বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করেন। বিমানপথ ছাড়াও সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তান হয়ে ইরান ত্যাগের সুযোগ রয়েছে। তবে ইরাক ও আফগানিস্তান সীমান্ত এড়িয়ে চলতে বলা হয়েছে। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে ইরানি পাসপোর্ট ব্যবহারের পরামর্শ দিয়ে সতর্ক করা হয়েছে যে, তেহরান দেশত্যাগের জন্য অতিরিক্ত ‘এক্সিট ফি’ দাবি করতে পারে।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে। ট্রাম্প ও পাকিস্তানের একাধিক সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হতে পারে। এ বিষয়ে ট্রাম্প সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘এটি সম্ভব!’ মূলত পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ইসলামাবাদ সূত্রগুলো দাবি করছে।

এর আগে মঙ্গলবার ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করেছেন, ইরান ‘একীভূত প্রস্তাব’ না আনা পর্যন্ত সামরিক বাহিনী সব ক্ষেত্রে প্রস্তুত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App