×

আন্তর্জাতিক

ইরানি তেল কিনলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম

ইরানি তেল কিনলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সতর্কতা

ছবি : সংগৃহীত

আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানকে চাপে রাখতে আরব সাগরে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই অবরোধ উপেক্ষা করে চীনের তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলছেন, ইরান থেকে তেল আমদানি করতে পারবে না চীন। হরমুজ প্রণালিতে তারা ইরানি তেলবাহি ট্যাংকারগুলোকে বাধা দেবে। চীন অন্য তেল পেতে পারে, কিন্তু ইরানি তেল না। মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এসব কথা বলেন বেসেন্ট।

আরো পড়ুন: আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে পরিচিত চীনের সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। বেইজিংকে একটি ‘ভারসাম্যহীন বৈশ্বিক অংশীদার’ হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করে বলেন, চীন আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করতে তেল মজুত করছে। এছাড়া তারা নিজস্ব কিছু পণ্যের রপ্তানি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমিত রাখছে। এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে আগামী মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। বর্তমান এই কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা সেই সফরকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে কিনা বা এই সফরকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে বেসেন্ট সরাসরি কোনো উত্তর দেননি।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গত বছরের গ্রীষ্ম থেকে দুই দেশের সম্পর্কে শীর্ষ পর্যায়ে একটি স্থিতিশীলতা রয়েছে। বেইজিং সফরের মূল লক্ষ্যই হবে সেই স্থিতিশীলতা বজায় রাখা। আমাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

স্কট বেসেন্টের মন্তব্যের পর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া যে কোনো দেশের জাহাজের ওপর এই অবরোধ সমানভাবে কার্যকর হবে। এতে কোনো দেশকেই বিশেষ ছাড় দেওয়া হবে না।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইরানের উপকূলীয় এলাকায় এই অবরোধ নিশ্চিত করতে ইউএস নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ডেস্ট্রয়ারে ৩০০-এর বেশি উচ্চ প্রশিক্ষিত নাবিক মোতায়েন রয়েছে। তারা যে কোনো ধরনের আক্রমণাত্মক বা রক্ষণাত্মক নৌ-অভিযান পরিচালনায় সক্ষম। মূলত ইরানের অর্থনৈতিক ও সামরিক শক্তিকে চাপে রাখতে ওয়াশিংটনের এই কঠোর পদক্ষেপ।

আরো পড়ুন: আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

যুক্তরাষ্ট্রের এই একতরফা অবরোধের তীব্র সমালোচনা করেছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণেই বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হচ্ছে। তিনি অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে না দেয়, সেদিকে নজর দেওয়া এখন সবচেয়ে জরুরি কাজ।

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (১৪ এপ্রিল) একটি চার দফা শান্তি প্রস্তাব পেশ করেছেন। তার এই প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চীন দাবি করেছে, তারা এই সংকট নিরসনে শুরু থেকে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ উপেক্ষা করে চীনের তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এতে অবরোধ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪ দিন মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

৪ দিন মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

দেশে পৌঁছেছে বাহরাইন হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ

দেশে পৌঁছেছে বাহরাইন হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ

শিঙাড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ না দিলে মাথা গরম হয়ে যায়: জয়া

শিঙাড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ না দিলে মাথা গরম হয়ে যায়: জয়া

ইরান সংশ্লিষ্ট ৮ তেলবাহী জাহাজকে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী

ইরান সংশ্লিষ্ট ৮ তেলবাহী জাহাজকে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App