×

আন্তর্জাতিক

‘যিশু সেজে’ ট্রাম্পের পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

 ‘যিশু সেজে’ ট্রাম্পের পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

ছবিতে ট্রাম্পকে ‘যিশু খ্রিষ্টসদৃশ’ রূপে দেখানো হয়।

নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিতর্কিত ছবি পোস্ট করে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ছবিতে ট্রাম্পকে ‘যিশু খ্রিষ্টসদৃশ’ রূপে দেখানো হয়, যেখানে তার হাত থেকে ঐশ্বরিক আলো বের হচ্ছে এবং তিনি হাসপাতালের শয্যায় শুয়ে থাকা এক ব্যক্তির ওপর হাত রেখেছেন।

ছবিটি জনসমক্ষে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, ট্রাম্পের অন্ধ সমর্থকদের অনেকেও এই ছবিকে ‘ধর্মীয় অবমাননা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তীব্র প্রতিক্রিয়ার মুখে একপর্যায়ে পোস্টটি সরিয়ে ফেলা হয়। তবে কেন এটি পোস্ট করা হয়েছিল কিংবা কেনই বা মুছে ফেলা হলো—সে বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস মুখে কুলুপ এঁটেছে।

মজার বিষয় হলো, এই বিতর্কিত পোস্টটি এমন এক সময়ে মার্হিন প্রেসিডেন্ট করলেন যখন পোপ লিও চতুর্দশের সঙ্গে ট্রাম্পের বাকযুদ্ধ তুঙ্গে। ইরান যুদ্ধ ইস্যুতে পোপের শান্তি রক্ষার আহ্বানকে সরাসরি আক্রমণ করে ট্রাম্প তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে বিপজ্জনক’ বলে মন্তব্য করেছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

টাকা, স্বর্ণালঙ্কার লুট অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App