×

আন্তর্জাতিক

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পিএম

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতির চলাকালে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় উভয় দেশের প্রতিনিধিদের এই আলোচনা অত্যন্ত ইতিবাচক পরিবেশে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে শুরু হওয়া এই বৈঠক প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের জন্য বিরতি নেওয়া হয়। বিরতির পর আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আলোচনার সামগ্রিক পরিবেশ ছিল আশাব্যঞ্জক।

প্রথমদিকে ধারণা করা হয়েছিলো, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে সংলাপে অংশ নেবেন। তবে পরবর্তীতে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়, যা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতিমধ্যে অনেকগুলি বিষয় আলোচনায় এসেছে। সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, লেবাননে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দেয়, [ইসরায়েলের] অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকবে এবং বৈরুতে আর কোনও হামলা হবে না।

ইরানের সূত্র অনুযায়ী, দেশটির সম্পদ ছাড় হতে যাচ্ছে, এমন কিছু পরিবর্তনও হয়েছে।

এটি খুব প্রাথমিক পর্যায় বলে এখনও বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক চলছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কী ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App