×

আন্তর্জাতিক

ইরানে আবার হামলার করা হবে: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম

ইরানে আবার হামলার করা হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলে তেহরানে পুনরায় সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক বার্তা সংস্থা নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনা থেকে কোনও সমাধান না এলে মার্কিন যুদ্ধজাহাজগুলো থেকে ইরানে ফের আঘাত হানা হবে।’

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জানান, ‘মার্কিন যুদ্ধজাহাজগুলোকে বিশ্বের সেরা সব সমরাস্ত্র দিয়ে পুনরায় সজ্জিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের জাহাজগুলোকে ইতিহাসের সেরা গোলাবারুদ ও সেরা সব অস্ত্র দিয়ে পুনরায় লোড করা হচ্ছে। এর আগে আমরা তাদের (ইরান) ওপর যে হামলা চালিয়েছিলাম এবং তাদের গুঁড়িয়ে দিয়েছিলাম, এবারের অস্ত্রগুলো তার চেয়েও উন্নত।’

ইরানকে সতর্ক করে দিয়ে তিনি আরো বলেন, ‘যদি আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে না পারি, তবে আমরা এই অস্ত্রগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই তা ব্যবহার করা হবে।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় ট্রাম্প লিখেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিসেট!!!’

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি প্রক্রিয়া চলমান রয়েছে। আলোচনায় যোগ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App